সোমবার, ১৩ই জুলাই ২০২৬, ২৯শে আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ই জুলাই ২০২৬, ২৯শে আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ :
উত্থান নাকি অবৈধ সাম্রাজ্য!  পরীক্ষার আগেই আশ্রয়হীন ছয় এতিম শিক্ষার্থী আমরা মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে চাই: প্রকৌশলী জাকির সরকার  কুষ্টিয়ায় গাঁজাসহ ৪ জন আটক কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় হোমিও চিকিৎসক নিহত কুষ্টিয়া রেলস্টেশনে মাদককারবারী আটক দৌলতপুরে যুবদল নেতার রাজনৈতিক অফিসে হামলা কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ট্যালেন্টপুলে ৮সহ বৃত্তি পেল ১৫ শিক্ষার্থী কুষ্টিয়ায় প্রায় বছর দুয়েক অচল ৬৪ সিসি ক্যামেরা কুমারখালীতে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উত্থান নাকি অবৈধ সাম্রাজ্য!  পরীক্ষার আগেই আশ্রয়হীন ছয় এতিম শিক্ষার্থী আমরা মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে চাই: প্রকৌশলী জাকির সরকার  কুষ্টিয়ায় গাঁজাসহ ৪ জন আটক কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় হোমিও চিকিৎসক নিহত কুষ্টিয়া রেলস্টেশনে মাদককারবারী আটক দৌলতপুরে যুবদল নেতার রাজনৈতিক অফিসে হামলা কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ট্যালেন্টপুলে ৮সহ বৃত্তি পেল ১৫ শিক্ষার্থী কুষ্টিয়ায় প্রায় বছর দুয়েক অচল ৬৪ সিসি ক্যামেরা কুমারখালীতে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উত্থান নাকি অবৈধ সাম্রাজ্য!  পরীক্ষার আগেই আশ্রয়হীন ছয় এতিম শিক্ষার্থী আমরা মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে চাই: প্রকৌশলী জাকির সরকার  কুষ্টিয়ায় গাঁজাসহ ৪ জন আটক কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় হোমিও চিকিৎসক নিহত কুষ্টিয়া রেলস্টেশনে মাদককারবারী আটক দৌলতপুরে যুবদল নেতার রাজনৈতিক অফিসে হামলা কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ট্যালেন্টপুলে ৮সহ বৃত্তি পেল ১৫ শিক্ষার্থী কুষ্টিয়ায় প্রায় বছর দুয়েক অচল ৬৪ সিসি ক্যামেরা কুমারখালীতে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উত্থান নাকি অবৈধ সাম্রাজ্য!  পরীক্ষার আগেই আশ্রয়হীন ছয় এতিম শিক্ষার্থী আমরা মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে চাই: প্রকৌশলী জাকির সরকার  কুষ্টিয়ায় গাঁজাসহ ৪ জন আটক কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় হোমিও চিকিৎসক নিহত কুষ্টিয়া রেলস্টেশনে মাদককারবারী আটক দৌলতপুরে যুবদল নেতার রাজনৈতিক অফিসে হামলা কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ট্যালেন্টপুলে ৮সহ বৃত্তি পেল ১৫ শিক্ষার্থী কুষ্টিয়ায় প্রায় বছর দুয়েক অচল ৬৪ সিসি ক্যামেরা কুমারখালীতে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উত্থান নাকি অবৈধ সাম্রাজ্য!  পরীক্ষার আগেই আশ্রয়হীন ছয় এতিম শিক্ষার্থী আমরা মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে চাই: প্রকৌশলী জাকির সরকার  কুষ্টিয়ায় গাঁজাসহ ৪ জন আটক কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় হোমিও চিকিৎসক নিহত কুষ্টিয়া রেলস্টেশনে মাদককারবারী আটক দৌলতপুরে যুবদল নেতার রাজনৈতিক অফিসে হামলা কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ট্যালেন্টপুলে ৮সহ বৃত্তি পেল ১৫ শিক্ষার্থী কুষ্টিয়ায় প্রায় বছর দুয়েক অচল ৬৪ সিসি ক্যামেরা কুমারখালীতে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উত্থান নাকি অবৈধ সাম্রাজ্য!  পরীক্ষার আগেই আশ্রয়হীন ছয় এতিম শিক্ষার্থী আমরা মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে চাই: প্রকৌশলী জাকির সরকার  কুষ্টিয়ায় গাঁজাসহ ৪ জন আটক কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় হোমিও চিকিৎসক নিহত কুষ্টিয়া রেলস্টেশনে মাদককারবারী আটক দৌলতপুরে যুবদল নেতার রাজনৈতিক অফিসে হামলা কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ট্যালেন্টপুলে ৮সহ বৃত্তি পেল ১৫ শিক্ষার্থী কুষ্টিয়ায় প্রায় বছর দুয়েক অচল ৬৪ সিসি ক্যামেরা কুমারখালীতে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উত্থান নাকি অবৈধ সাম্রাজ্য!  পরীক্ষার আগেই আশ্রয়হীন ছয় এতিম শিক্ষার্থী আমরা মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে চাই: প্রকৌশলী জাকির সরকার  কুষ্টিয়ায় গাঁজাসহ ৪ জন আটক কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় হোমিও চিকিৎসক নিহত কুষ্টিয়া রেলস্টেশনে মাদককারবারী আটক দৌলতপুরে যুবদল নেতার রাজনৈতিক অফিসে হামলা কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ট্যালেন্টপুলে ৮সহ বৃত্তি পেল ১৫ শিক্ষার্থী কুষ্টিয়ায় প্রায় বছর দুয়েক অচল ৬৪ সিসি ক্যামেরা কুমারখালীতে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উত্থান নাকি অবৈধ সাম্রাজ্য!  পরীক্ষার আগেই আশ্রয়হীন ছয় এতিম শিক্ষার্থী আমরা মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে চাই: প্রকৌশলী জাকির সরকার  কুষ্টিয়ায় গাঁজাসহ ৪ জন আটক কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় হোমিও চিকিৎসক নিহত কুষ্টিয়া রেলস্টেশনে মাদককারবারী আটক দৌলতপুরে যুবদল নেতার রাজনৈতিক অফিসে হামলা কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ট্যালেন্টপুলে ৮সহ বৃত্তি পেল ১৫ শিক্ষার্থী কুষ্টিয়ায় প্রায় বছর দুয়েক অচল ৬৪ সিসি ক্যামেরা কুমারখালীতে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উত্থান নাকি অবৈধ সাম্রাজ্য!  পরীক্ষার আগেই আশ্রয়হীন ছয় এতিম শিক্ষার্থী আমরা মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে চাই: প্রকৌশলী জাকির সরকার  কুষ্টিয়ায় গাঁজাসহ ৪ জন আটক কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় হোমিও চিকিৎসক নিহত কুষ্টিয়া রেলস্টেশনে মাদককারবারী আটক দৌলতপুরে যুবদল নেতার রাজনৈতিক অফিসে হামলা কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ট্যালেন্টপুলে ৮সহ বৃত্তি পেল ১৫ শিক্ষার্থী কুষ্টিয়ায় প্রায় বছর দুয়েক অচল ৬৪ সিসি ক্যামেরা কুমারখালীতে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উত্থান নাকি অবৈধ সাম্রাজ্য!  পরীক্ষার আগেই আশ্রয়হীন ছয় এতিম শিক্ষার্থী আমরা মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে চাই: প্রকৌশলী জাকির সরকার  কুষ্টিয়ায় গাঁজাসহ ৪ জন আটক কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় হোমিও চিকিৎসক নিহত কুষ্টিয়া রেলস্টেশনে মাদককারবারী আটক দৌলতপুরে যুবদল নেতার রাজনৈতিক অফিসে হামলা কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ট্যালেন্টপুলে ৮সহ বৃত্তি পেল ১৫ শিক্ষার্থী কুষ্টিয়ায় প্রায় বছর দুয়েক অচল ৬৪ সিসি ক্যামেরা কুমারখালীতে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

উত্থান নাকি অবৈধ সাম্রাজ্য! 

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১৩ই জুলাই ২০২৬, ২:৪১ এএম

উত্থান নাকি অবৈধ সাম্রাজ্য! 

বালুঘাটের মহিদুল

 

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার গড়াই নদীর জুগিয়া বালুমহলকে ঘিরে দীর্ঘদিন ধরে আলোচিত নাম সাবেক ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. মহিদুল ইসলাম। একসময় অভাব-অনটনের মধ্যে দিন কাটানো এই ব্যক্তির উত্থান, পরবর্তীতে বালুমহলকেন্দ্রিক প্রভাব বিস্তার, বিভিন্ন ফৌজদারি অভিযোগ, পরিবারের সদস্যকে ঘিরে মাদক মামলা এবং সর্বশেষ সেই বালুমহলের পরিচালনার দায়িত্ব বর্তমান কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি এ. কে. বিশ্বাস বাবুর হাতে চলে যাওয়ার ঘটনায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে মহিদুলের নাম। বিভিন্ন সময়ে প্রকাশিত জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, সরকারি নথিপত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনায় দেখা যায়, গত দেড় দশকেরও বেশি সময় ধরে জুগিয়া বালুমহলকে কেন্দ্র করেই গড়ে ওঠে মহিদুল ইসলামের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবের বিশাল এক সাম্রাজ্য।

স্থানীয়দের ভাষ্যমতে, মহিদুল ইসলামের শৈশব কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। আর্থিক সংকটের কারণে বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগও পাননি। জীবিকার তাগিদে কখনও রাখালের কাজ, কখনও গরু-মহিষের গাড়িতে আখ পরিবহন এবং পরে ছোট্ট একটি মুদি দোকান পরিচালনা করতেন। কিন্তু সময়ের ব্যবধানে সেই সাধারণ জীবন পাল্টে যায়। স্থানীয়দের দাবি, জুগিয়া বালুমহলকে কেন্দ্র করেই তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। এরপর অল্প সময়েই তিনি বিপুল সম্পদের মালিক বনে যান। গড়ে তোলেন আলিশান বাড়ি, বিপুল পরিমাণ জমি, একাধিক ড্রাম ট্রাক, বালু উত্তোলনের যন্ত্রপাতি এবং ইটভাটা।

স্থানীয় প্রবীণদের দাবি, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রভাবশালী বিএনপি নেতা শাহজাহান সাজুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান মহিদুল। সে সময় এলাকার বিভিন্ন প্রভাব বিস্তারমূলক কর্মকাণ্ডে তার নাম জড়িয়ে পড়ে। পরে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। এরপর শহর আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আশ্রয়ে জুগিয়া বালুমহলে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন বলে অভিযোগ রয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জুগিয়া-শালদহ-গোপীনাথপুর বালুমহল কুষ্টিয়ার অন্যতম মূল্যবান বালুমহল।

২০০৯ সালে এটি ইজারা পেলেও পরবর্তীতে উচ্চ আদালতে মামলা চলতে থাকায় দীর্ঘদিন ইজারা কার্যক্রম ঝুলে যায়। এই আইনি জটিলতার সুযোগে মহিদুল ইসলাম বালুমহলের নিয়ন্ত্রণ নেন বলে বিভিন্ন সময় অভিযোগ উঠে। স্থানীয়দের দাবি, বছরের পর বছর প্রতিদিন শত শত ট্রাক বালু উত্তোলন করে কোটি কোটি টাকার ব্যবসা পরিচালিত হয়েছে এই ঘাট থেকে। পূর্বে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, বালুমহলের আয় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও মহলে ভাগাভাগি হতো। যদিও এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে আদালতে প্রমাণিত কোনো রায় পাওয়া যায়নি।

পূর্বে প্রকাশিত সংবাদ অনুযায়ী— ২০০৩ সালে রাবেয়া নামে এক নারীকে পিটিয়ে হত্যার মামলায় তার নাম আসে। রওশন ড্রাইভারের ওপর হামলার ঘটনায় মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের তথ্যও প্রকাশিত হয়। কাঠ ব্যবসায়ী আরমান হত্যাকাণ্ডের মামলায়ও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। জুগিয়ার শাহজাহান নামে এক ব্যক্তির হাত কেটে দেওয়ার অভিযোগও বিভিন্ন সময় উঠে আসে। ২০১০ সালে যুবলীগ নেতা এস এম বিদ্যুৎকে গুলি করার ঘটনায়ও তার ক্যাডারদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ২০১৬ সালে কুষ্টিয়া পৌরসভায় হামলা চালিয়ে কর্মচারীদের আহত করার অভিযোগও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ২০২১ সালের ১৩ মার্চ নতুন করে আলোচনায় আসে মহিদুল ইসলামের পরিবার। সেদিন র‌্যাব অভিযান চালিয়ে তার ছেলে মেহেদী হাসানকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করে। তার সহযোগী রুবেলকেও আটক করা হয়।

র‌্যাব জানায়, ক্রেতা সেজে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাদের আটক করা হয়। তবে এ ঘটনায় মহিদুল ইসলাম দাবি করেন, প্রকৃত মাদক ব্যবসায়ী ছিলেন মেহেদীর মামাতো ভাই রিপন। পারিবারিক বিরোধের জেরেই তার ছেলেকে ফাঁসানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, এলাকায় দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে মাদক কেনাবেচা চললেও প্রভাবশালী মহলের কারণে কেউ প্রতিবাদ করার সাহস পান না। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে জুগিয়া বালুমহল। সরকারি নথি অনুযায়ী, ২০২৩ সালে গড়াই নদী ড্রেজিং প্রকল্পের আওতায় মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ নামে বালু অপসারণের কার্যাদেশ পান মহিদুল ইসলাম। পরে ২০২৪ সালের ৯ অক্টোবর সম্পাদিত হলফনামার মাধ্যমে বালুমহল পরিচালনার ক্ষমতা বর্তমান কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি মো. আবুল কালাম বিশ্বাস (এ. কে. বিশ্বাস বাবু)-এর কাছে অর্পণ করা হয়।

২০২৬ সালের ১৮ মে পানি উন্নয়ন বোর্ডের চিঠিতে আদালতের নির্দেশনা অনুসরণ করে মূল ঠিকাদারের পক্ষে আবুল কালাম বিশ্বাসকে কাজ পরিচালনার অনুমতি দেওয়া হয় এবং কাজের মেয়াদ ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এ. কে. বিশ্বাস বাবু দাবি করেন, তারা রাজনৈতিক পটপরিবর্তনের আগেই বৈধভাবে ঘাটটি ক্রয় করেছেন এবং সব অর্থ পরিশোধ করা হয়েছে। অন্যদিকে জেলা বিএনপির সদস্য সচিব বলেন, বিষয়টি দলীয় সিদ্ধান্ত নয়; কেউ ব্যক্তিগতভাবে করলে তার দায় তার নিজের। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে বালুমহল একসময় আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলামের প্রভাবের প্রতীক ছিল, সেটি এখন বিএনপির এক নেতার তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর জুগিয়া বালুমহলকে কেন্দ্র করে কোটি কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হলেও এর স্বচ্ছতা, রাজস্ব আদায় এবং প্রকৃত সুবিধাভোগীদের বিষয়ে কার্যকর তদন্ত খুব কমই হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বালুমহলের অর্থ দিয়ে সন্ত্রাস, হত্যার পরিকল্পনা বা অন্যান্য ষড়যন্ত্রের যেসব অভিযোগ ছড়ানো হয়েছে, সেসব দাবির পক্ষে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোন বক্তব্য এখনো পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে বালুমহলকে কেন্দ্র করে ওঠা অভিযোগ, সম্পদের বিস্ময়কর বৃদ্ধি, একের পর এক সহিংসতার অভিযোগ, পরিবারের সদস্যের মাদক মামলায় গ্রেপ্তার এবং সর্বশেষ রাজনৈতিক পালাবদলের পরও একই বালুমহলের নিয়ন্ত্রণ ঘিরে নতুন সমীকরণ সব মিলিয়ে কুষ্টিয়ার জুগিয়া বালুমহলকে ঘিরে জনমনে এখনও অসংখ্য প্রশ্ন রয়ে গেছে। স্থানীয়দের দাবি, এই পুরো বিষয়ের আর্থিক লেনদেন, বালু উত্তোলনের বৈধতা, রাজস্ব আদায় এবং অতীতের অভিযোগগুলো নিয়ে নিরপেক্ষ তদন্ত হলে বহু অজানা তথ্য সামনে আসতে পারে।

মন্তব্য

কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.