কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় চকলেট বাজি-ঔষধ ও পাতার বিড়ি উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাজিপুর ও জয়পুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি, ঔষধ ও পাতার বিড়ি উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। উদ্ধারকৃতমালামালের মোট সিজার মূল্য ৭ লাখ ১১ হাজার ৮২৫ টাকা। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (১৬ মার্চ) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে কাজিপুর বিওপি’র টহল দল কাজিপুর বর্ডার পাড়া মাঠ এলাকায় অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২১ হাজার ২৪০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৩১ হাজার টাকা। এর আগে রোববার (১৫ মার্চ) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে জয়পুর বিওপি’র টহল দল দায়িত্বপূর্ণ এলাকার জামালপুর মাঠপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় ৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার ৮২৫ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর