কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার, মিরপুর থানার অন্তর্গত ছত্রগাছা গ্রামের কৃষক মোঃ আসলাম মন্ডলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৫ মার্চ দিবাগত রাতের এক দূর্ঘটনায় চাষের ফসল ও গবাদিপশু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। গরুর গোয়ালে জ্বালানো মশার কয়েল থেকে প্রাথমিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানিয়রা। অগ্নিকান্ডের ঘটনায় আসলাম মন্ডলের ৫টি গরু, ২টি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। জানা যায়, আগুন ছড়িয়ে পড়লে পাশেই অবস্থিত ৪ঘর চাষের তামাকও পুড়ে নষ্ট হয়ে যায়।

গবাদি পশুগুলোকে উদ্ধার করতে গিয়ে নিজেও আংশিক অগ্নিদগ্ধ হন আসলাম মন্ডল। গতকাল সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেনে। এমতাবস্থায় আসন্ন ঈদের আনন্দ মলিন হতে বসেছে পরিবারটির। এখনো পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাননি বলে জানান আসলাম মন্ডলের পরিবারের সদস্যরা। স্থানিয় প্রশাসন ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের তাদের এই বিপদে এগিয়ে আসার উদ্বার্ত আহ্বান জানান আসলাম মন্ডল ও তার পরিবার।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর