কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সোহরাব উদ্দিনের দায়িত্ব গ্রহণ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন তাঁর প্রথম কর্মদিবসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল সোমবার (১৬ মার্চ) দায়িত্ব গ্রহণের দিন কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি প্রশাসনিক কার্যক্রম শুরু করেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নবনিযুক্ত প্রশাসককে বরণ করে নেন।

সংক্ষিপ্ত বক্তব্যে সোহরাব উদ্দিন বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে জেলা পরিষদের ভূমিকা আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর