কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনে সহযোগিতার বিষয়টি সভায় আলোচনা করেন।

 

কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব। সভায় উপস্থাপনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।

 

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক হ্যাপি সাহা, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান খোকনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারা এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

 

এসময় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি। এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং পূজামণ্ডপসহ সংশ্লিষ্ট এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় হয়। দুর্গাপূজায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি পূজার সার্বিক পরিবেশ বজায় রাখতে সকলকে সহযোগিতা করার আহব্বান করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর