খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৫ই জুলাই ২০২৬, ৩:১০ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় ছয় মাস ব্যাপি গ্রীষ্মকালীন সমষ্টিগত নকআউট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শহরের কালিশংকপুর হাইফ্লায়ার ক্লাব কতৃক আয়োজিত মরহুমা আনোয়ারা বেগম স্মৃতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত। শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার। বিশেষ অতিথি ছিলেন, কল্লোল বাবু, সোহান্স কোচিং সেন্টারের সোহানুর রহমান সোহান। সাজেদুর রহমান বিপুল, নাসির উদ্দিন, শামীম হোসেন তুহিন, জেলা যুবদলের সাবেক নেতা রাকিবুল হাসান রিংকু প্রমূখ।
এতে সভাপতিত্ব করেন তুজাম উদ্দিন ও পরিচালনা করেন বিল্লাল হোসেন। এসময় আক্তারুজ্জামান কাজল মাজমাদার বলেন, ছয় মাসব্যাপী গ্রীষ্মকালীন সমষ্টিগত নকআউট টুর্নামেন্টের আয়োজন সত্যিই প্রশংসনীয়। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, এই দীর্ঘমেয়াদি টুর্নামেন্ট কুষ্টিয়ার তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য