বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) বাদ আসর পাটিকাবাড়ি বাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন অ্যাডভোকেট অপু।
মতবিনিময়কালে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি চক্র উঠেপড়ে লেগেছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা লিটন মেম্বার, হেলাল উদ্দিন, পাটিকাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল, সাধারণ সম্পাদক গণিসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।









