বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরে অবস্থিত মিলপাড়া শাহী জামে মসজিদের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মসজিদের আহ্বায়ক নিজাম উদ্দিন খান আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে শামিম উদ্দীন মিন্টুকে সভাপতি এবং হাজী মো. মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এ সময় মসজিদের বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বাদ এশা নব গঠিত কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং উপস্থিত মুসল্লিদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং মসজিদের ধর্মীয় কার্যক্রম, উন্নয়ন ও ঐক্য বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মসজিদের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।









