কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা শিবির

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। হাজী ওয়াহেদ আলীর স্মরণে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এবং দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় “অন্ধ জনে দেহ আলো” শ্লোগানে গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যানিকেতনে বিনামূল্যে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম প্রধান অতিথি থেকে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন। এ সময়ে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জাহেদ আলী, পরিচালক ইয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা। বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ সুমন ও ডাঃ মোস্তাফিজুর রহমান দিন ব্যাপী প্রায় ৭শ’ ৫০ জন চক্ষু রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। এদের মধ্যে সাড়ে ৩শ’ ৭০ জন রোগী অপারেশন ও লেন্স সংযোজনের জন্য বাছাই করা হয়েছে।

এছাড়াও ২শ’ জন রোগীর চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করেন। এ সময়ে ১শ’ ২০ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ক্যাম্পের অর্গানাইজর মীর মিজানুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যে একটি দল সার্বিক সহযোগিতা করেন। এ ব্যাপারে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক ইয়ারুল হক জানান অপারেশন ও লেন্স সংযোজনের জন্য মনোনীত ব্যক্তিদের বিনামূল্যে অপারেশন করা হবে। এদের মধ্যে বিকেলে ৫৫ জনকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের নিজস্ব পরিবহনে খুলনায় নেওয়া হয়েছে। বাঁকীদের পর্যায়ক্রমে খুলনায় নেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর