কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে সাড়ে ৩ হাজার প্যাকেট ভারতীয় বিড়ি উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৫৩০ প্যাকেট ভারতীয় বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে জামালপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি চৌকস টহল দল। অভিযানের অংশ হিসেবে হাতিশালার মোড় পাকা সড়কের ওপর তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫৩০ প্যাকেট ভারতীয় বিড়ি পড়ে থাকতে দেখা যায়। পরে বিজিবি সদস্যরা এসব বিড়ি জব্দ করেন।

উদ্ধার করা ভারতীয় বিড়ির আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৯৪ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালানসহ সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর