কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় জাতীয় যুব দিবস উদযাপন

ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

গতকাল ‎‎রোববার (১ নভেম্বর) ভেড়ামারা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামশেদ আলী।

‎

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান ও উপজেলা আইসিটি কর্মকর্তা মারজিয়া খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

‎

‎অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ নেওয়া যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

‎

‎বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব কমিয়ে যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

‎

‎অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়। এর মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান ও নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

‎

‎জাতীয় যুব দিবসের এ আয়োজন যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণে অনুপ্রেরণা জোগাবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর