কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে গাছের চারা বিতরণ

মিরপুর প্রতিনিধি ॥ “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। 

 

এ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর, মিরপুর, কুষ্টিয়ার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যুবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার বদিউজ্জামান,মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী প্রমুখ। 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং যুবসমাজকে আত্মনির্ভরশীল ও সচেতন করে তোলার ক্ষেত্রে বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশের টেকসই উন্নয়নে যুবসমাজকে গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।পরে অতিথিবৃন্দ যুবকদের হাতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর