কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে চুরি করে পালানোর সময় ফেলে গেল মোবাইল

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে একটি বসতবাড়ির স্টোররুমে অজ্ঞাত এক ব্যক্তি আত্মগোপন করে চুরির প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই ব্যক্তি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ফেলে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) দৌলতপুর থানায় উপজেলার কায়ামারী গ্রামের মো. আলাউদ্দীন (৬৪) অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১টার দিকে আলাউদ্দীনের নাতি নাঈম (১৫), মেয়ে আলেয়া খাতুন ও স্ত্রী শিরিনা খাতুন ঘর থেকে বের হয়ে ফেরার সময় মোবাইলের আলোতে বাড়ির স্টোররুমের টেবিলের নিচে মানুষের পা দেখতে পান। বিষয়টি দেখে তারা চিৎকার দিলে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। এ সময় ওই ব্যক্তি স্টোররুম থেকে বের হয়ে দেয়াল টপকে পালিয়ে যায়। দেয়াল টপকানোর সময় তার ব্যবহৃত একটি কালো রঙের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পড়ে যায় বলে এজাহারে বলা হয়েছে।

ফোনটিতে ০১৮২৩-৭৫২৪৭৫ নম্বরের সিম ছিল। এছাড়া একই রাতে আলাউদ্দীনের এক প্রবাসী ভাতিজার বাড়ির বারান্দার গ্রিল কাটার চেষ্টার অভিযোগও করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল ও উদ্ধার হওয়া মোবাইল ফোনের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর