কুষ্টিয়ায় ফাইন ফিট শোরুমের জমকালো উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ফাইন ফিট শোরুমের জমকালো উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র আর. এ. খান চৌধুরী রোডে জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ফাইন ফিট-এর বাংলাদেশের ভিতরে ৪র্থ শোরুমের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৯ মে) বিকেল ৪টায় বর্ণাঢ্য আয়োজন, কেক কাটা ও ফিতা উন্মোচনের মধ্য দিয়ে নতুন এই শোরুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় টেলিভিশন নাটক ইধপযবষড়ৎ চড়রহঃ-এর দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

তিনি শোরুমটির উদ্বোধন শেষে ঘুরে দেখেন এবং উপস্থিত অতিথি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অভিনেতা পলাশ বলেন, “বর্তমান সময়ে তরুণদের কাছে ফ্যাশন ও রুচিশীল পোশাকের চাহিদা অনেক বেড়েছে। আমি বিশ্বাস করি, ফাইন ফিট কুষ্টিয়ার ক্রেতাদের জন্য মানসম্মত ও আধুনিক পোশাকের একটি নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান। তিনি বলেন, “গ্রাহকদের চাহিদা ও আধুনিক ফ্যাশন ট্রেন্ডকে গুরুত্ব দিয়েই আমরা প্রতিনিয়ত নতুন ডিজাইনের পোশাক বাজারে নিয়ে আসছি। সাশ্রয়ী মূল্যে উন্নতমানের পোশাক সরবরাহের মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।”

জানা যায়, কুষ্টিয়া শহরের থানাপাড়া ছয় রাস্তার মোড়ের ৪৭, আর. এ. খান চৌধুরী রোডে অবস্থিত এই নতুন শোরুমটি দেশের মধ্যে ফাইন ফিট-এর চতুর্থ শাখা। শোরুমটিতে পুরুষ, নারী ও শিশুদের জন্য বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় ডিজাইনের পোশাক রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে শহরের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, তরুণ-তরুণীসহ বিপুল সংখ্যক সাধারণ ক্রেতা উপস্থিত ছিলেন। নতুন শোরুম উদ্বোধনের ফলে কুষ্টিয়ার ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য আধুনিক পোশাক কেনাকাটায় নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।