খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৭ই ডিসেম্বর ২০২৩, ৫:৪৮ এএম

কুষ্টিয়া কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপদ্ধনির মাধ্যমে দিবসের শুরু হয়। ১৬ ডিসেম্বর সকালে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সব সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকালে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবরে ও বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়। একাত্তরের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোসহ । নানা কর্মসূিচর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয় কুমারখালীতে।সকাল সাড়ে ৮টায় কুমারখালী এম, এন, পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিশু কিশোর সংগঠনের অংশগ্রহনে শরীরর্চ্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান, নিবার্হী কর্মকর্তা মো. মাহবুবুলহক, সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত, ভাইস-চেয়ারম্যান মেরিনা আক্তার মিন, ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম আকিব সহ প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
মন্তব্য