কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ক্যাটাগরি কুষ্টিয়ার খবর

20 6 কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন

কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা যুবদলের নবগঠিত কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিম। তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতাদের জড়িয়ে যেসব অভিযোগ প্রচার করা হচ্ছে, সেগুলো মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। […]
Read more
19 7 আমরা মসজিদের মতো মন্দিরের উন্নয়নও করি: জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

আমরা মসজিদের মতো মন্দিরের উন্নয়নও করি: জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বিশেষ প্রতিনিধি ॥ মসজিদ ও মন্দিরের উন্নয়নের পাশাপাশি কবরস্থান ও শ্মশানের উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।   তিনি বলেছেন,আমরা যেমন মসজিদ উন্নয়ন করি, আমরা একইভাবে মন্দিরেরও উন্নয়ন করি। আমরা যখন কবরস্থানের উন্নয়ন করি,আমরা খুঁজে বের করি ওই এলাকায় কোনো শ্মশান রয়েছে কি না। […]
Read more
17 13 যুদ্ধবিধ্বস্ত বিশ্বে লালন দর্শন এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক: জ্বালানি প্রতিমন্ত্রী

যুদ্ধবিধ্বস্ত বিশ্বে লালন দর্শন এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, ফকির লালন শাহের গান, গীতিকবিতা ও জীবনদর্শন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে পরিবর্তন আনতে পারলেই লালন উৎসবের আয়োজন সার্থক হবে। মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা, ধনী-গরিব কিংবা ধর্মীয় বিশ্বাস ও রাজনৈতিক দর্শনেরভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করাই লালনের দর্শনের প্রকৃত শিক্ষা। […]
Read more
016 ভাঙল কুষ্টিয়ায় আখড়াবাড়ির সাধুর হাট

ভাঙল কুষ্টিয়ায় আখড়াবাড়ির সাধুর হাট

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উৎসব শেষ হয়েছে।   গতকাল সোমবার (১৯ অক্টোবর) বিকেলে লালন আখড়ায় উৎসবের শেষ দিনে আলোচনা সভা ও লালনসংগীতের আয়োজন করা হয়। এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’।   সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের […]
Read more
16 12 বোমা আতঙ্কের মধ্যে; লালন আখড়াবাড়িতে উপচে পড়া ভিড়

বোমা আতঙ্কের মধ্যে; লালন আখড়াবাড়িতে উপচে পড়া ভিড়

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে টাইম বোমাসদৃশ বস্তু ও দুই লিটার পেট্রোল উদ্ধারের ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্মরণোৎসবের শেষ দিনে এর কোনো প্রভাব পড়েনি। গতকাল সোমবার (১৯ অক্টোবর) ও সাধু-ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল লালনের আখড়াবাড়ি। এদিকে ঘটনার পর উৎসবস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার […]
Read more
15 14 মিরপুরে সন্তান বিক্রি করে চুরির নাটক, জিডি করে ফাঁসলেন বাবা

মিরপুরে সন্তান বিক্রি করে চুরির নাটক, জিডি করে ফাঁসলেন বাবা

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ২৫ হাজার টাকায় নিজের দুই দিন বয়সী ছেলেসন্তানকে বিক্রি করে চুরির নাটক সাজানোর অভিযোগ উঠেছে বাবা মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশের তদন্তে নবজাতক বিক্রির বিষয়টি সামনে আসে।    রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বহলবাড়িয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের হেফাজতে দিয়েছে পুলিশ। […]
Read more
13 17 কুমারখালীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা 

কুমারখালীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা 

মোশারফ হোসেন ॥ শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে কুমারখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন। পরিদর্শনের পাশাপাশি তিনি মণ্ডপগুলোতে অর্থ বিতরণ করেন।   গতকাল সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজারি ও […]
Read more
11 18 আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার

আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার

বিশেষ প্রতিনিধি ॥ একদিকে বোমাতঙ্ক, অন্যদিকে বিদায়ের বিষাদ, এমন পরিস্থিতির মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শেষ হয়েছে মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে আয়োজিত সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা ও গ্রামীণ মেলা গতকাল সোমবার (১৯ অক্টোবর) গভীর রাত পর্যন্ত।   এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার […]
Read more
10 19 মাহফিলের অনুমতি না দেয়ার কারণ জানতে চাইলেন আমির হামজা

মাহফিলের অনুমতি না দেয়ার কারণ জানতে চাইলেন আমির হামজা

ঢাকা অফিস ॥ রাজশাহীতে তাফসির মাহফিলের অনুমতি না দেয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। ধর্মীয় মাহফিলের অনুমতি প্রত্যাখ্যানের পেছনে কী আইনি ও সুনির্দিষ্ট কারণ রয়েছে, তা জনসমক্ষে স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি।   প্রধানমন্ত্রীর উদ্দেশে তার নিজের ফেসবুকে দেয়া এক বক্তব্যে আমির […]
Read more
09 19 দৌলতপুরে পদ্মা নদীতে ভাসছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

দৌলতপুরে পদ্মা নদীতে ভাসছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।    গতকাল সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকার ঈদগাহসংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা নৌপুলিশের সদস্যরা।   […]
Read more
1 … 7 8 9 10 11 … 845

সর্বাধিক পঠিত