কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে পদ্মা নদীতে ভাসছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। 

 

গতকাল সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকার ঈদগাহসংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা নৌপুলিশের সদস্যরা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মরদেহটির পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। মাথার চুল সাদা। স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তির বয়স ৬৫ থেকে ৭০ বছরের মধ্যে হতে পারে। তবে তাঁর পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নৌপুলিশের সঙ্গে সমন্বয় করে মরদেহ উদ্ধারের কাজ করা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

 

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন। মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তসহ বিস্তারিত জানানো সম্ভব হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর