কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ক্যাটাগরি কুষ্টিয়ার খবর

02 22 দৌলতপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

দৌলতপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

দৌলতপুর প্রতিনিধি ॥ নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুদ্দিন রিমনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার শরিফুদ্দিন রিমন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মৃত […]
Read more
01 19 খোকসায় ইয়াবাসহ আবু দাউদ গ্রেপ্তার

খোকসায় ইয়াবাসহ আবু দাউদ গ্রেপ্তার

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু দাউদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খোকসা থানা পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকদ্রব্য ও ওয়ারেন্টবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের ধোকড়াকোল এলাকায় নিজ বসতবাড়ির সামনে […]
Read more
16 15 ৩০ শতাংশ না দিলে ওঠে না বিল!

৩০ শতাংশ না দিলে ওঠে না বিল!

দুদকের দৃষ্টি আকর্ষণ      বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ঘুষ ও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। জেলা নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ ও কুমারখালী উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. নাজমুল হকের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন কয়েকজন ঠিকাদার। তাদের দাবি, ঘুষ ও কমিশন দিলে কাজের মেয়াদ বাড়ানো, বিল ছাড়সহ বিভিন্ন […]
Read more
15 17 তেলের দাম বাড়ার খবরে কুষ্টিয়ার পাম্পে ভিড়

তেলের দাম বাড়ার খবরে কুষ্টিয়ার পাম্পে ভিড়

বিশেষ প্রতিনিধি ॥ জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার পর কুষ্টিয়ার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল কিনতে ভিড় করেছেন বিভিন্ন যানবাহনের চালক ও মালিকরা। নতুন দাম কার্যকর হওয়ার আগে পুরোনো দামে তেল সংগ্রহ করতে গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে পাম্পগুলোতে ভিড় বাড়তে দেখা যায়। রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জ্বালানি তেলের […]
Read more
017 প্রতিটি গাছ পরিবেশ রক্ষার একটি প্রতীক হয়ে থাকবে: প্রকৌশলী জাকির সরকার

প্রতিটি গাছ পরিবেশ রক্ষার একটি প্রতীক হয়ে থাকবে: প্রকৌশলী জাকির সরকার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার হরিনারায়ণপুরে দোয়ারকা দাস আগরওয়াল মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কলেজের হলরুমে কর্মসূচি উপলক্ষে শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন […]
Read more
14 17 তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে হবে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন 

তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে হবে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকা বাইচের আজ বিজয়ী দল নির্ধারন হবে। ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের অন্তর্গত ঘোড়াই ঘাটে অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজক কমিটির নিয়ম অনুযায়ী গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) ছিলো ফাইনাল খেলা। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। […]
Read more
13 17 মোটরসাইকেল থেকে ফেলে গৃহবধূকে হত্যার রহস্য উদ্ঘাটন: সাবেক স্বামীসহ গ্রেফতার ২

মোটরসাইকেল থেকে ফেলে গৃহবধূকে হত্যার রহস্য উদ্ঘাটন: সাবেক স্বামীসহ গ্রেফতার ২

‎ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারায় চাঞ্চল্যকর মোছাঃ ফারহানা ইয়াসমিন তমা (২৬) হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই নৃশংস ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহত তমার সাবেক স্বামীসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফারহানা ইয়াসমিন তমা ভেড়ামারা থানাধীন ফকিরারবাদ […]
Read more
11 19 ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু

ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান। লোকপ্রশাসনের সাথে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে লোকপ্রশাসন ১-০ গোলে ট্যুরিজমকে হারিয়ে জয়ী […]
Read more
10 20 সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: কঠোর প্রতিরোধ ও আন্দোলনের হুঁশিয়ারি

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: কঠোর প্রতিরোধ ও আন্দোলনের হুঁশিয়ারি

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের তথ্য সংগ্রহ করতে গিয়ে বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব উল আহসান উল্লাসের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ কুষ্টিয়ার সংবাদকর্মী সমাজ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নেমেছেন। গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে […]
Read more
09 20 উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ শেষ করতে হবে: ডিসি তৌহিদ বিন-হাসান

উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ শেষ করতে হবে: ডিসি তৌহিদ বিন-হাসান

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও […]
Read more
1 … 52 53 54 55 56 … 847

সর্বাধিক পঠিত