কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

09 6 নিরাপত্তা চেয়ে প্রক্টরের কাছে ইবি ছাত্রশক্তি আহ্বায়কের লিখিত অভিযোগ

নিরাপত্তা চেয়ে প্রক্টরের কাছে ইবি ছাত্রশক্তি আহ্বায়কের লিখিত অভিযোগ

ইবি প্রতিনিধি ॥ সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি, উসকানিমূলক বক্তব্য, মানহানিকর প্রচারণাসহ ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান। গতকাল শনিবার (৮ আগস্ট) প্রক্টর কার্যালয়ে এই লিখিত অভিযোগ জমা দেন তিনি। অভিযোগে ইবি শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সহ-সভাপতি মাসুদ রানার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার হুমকি […]
Read more
08 7 কুমারখালীতে পুত্রবধূকে নিয়ে দ্বন্দ্বে শাশুড়ি নিহত

কুমারখালীতে পুত্রবধূকে নিয়ে দ্বন্দ্বে শাশুড়ি নিহত

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বিবাহবিচ্ছেদ হওয়া পুত্রবধূকে পুনরায় ঘরে তোলা নিয়ে পারিবারিক বিরোধের জেরে স্বজনদের হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাবেয়া খাতুন (৩৯) কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম এলাকার ভ্যানচালক মকছেদ আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা […]
Read more
07 7 কুষ্টিয়ায় ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর অবস্থা সংকটাপন্ন

কুষ্টিয়ায় ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর অবস্থা সংকটাপন্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকায় একটি বেসরকারি হাসপাতালে এমবিবিএস চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ান ও প্রশিক্ষিত নার্স ছাড়াই চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগ উঠেছে। ওই হাসপাতালে ভুল চিকিৎসার কারণে পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তার অ্যাপেন্ডিসাইটিস […]
Read more
06 7 মিরপুরে আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবি গ্রেফতার

মিরপুরে আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবি গ্রেফতার

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হক রবিকে (৬০) গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। গতকাল শনিবার (৮ আগস্ট) ভোর রাতে উপজেলার সদরপুর ইউনিয়নে তার নিজ বাসভবনের পাশে একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রবিউল হক রবি মিরপুর উপজেলা আওয়ামী লীগের […]
Read more
05 7 বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি এখন পানির নিচে, ক্ষুব্ধ দর্শনার্থীরা

বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি এখন পানির নিচে, ক্ষুব্ধ দর্শনার্থীরা

বিশেষ প্রতিনিধি ॥ কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি। প্রধান ফটক, মুক্ত মঞ্চ, জাদুঘর চত্বর ও বাগানজুড়ে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়ছেন দর্শনার্থীরা। প্রতিবছর একই পরিস্থিতি হলেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষুব্ধ রবীন্দ্রপ্রেমীরা। পদ্মার তীর থেকে প্রায় ৮০০ মিটার পশ্চিমে দাঁড়িয়ে আছে বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি। […]
Read more
04 7 ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক

ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আশিক মিয়া নামে এক যুবকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (৮ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল […]
Read more
03 7 মিরপুরে শতাধিক পরিবার পানি বন্দী 

মিরপুরে শতাধিক পরিবার পানি বন্দী 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে শতাধিক পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের ছোট কালভার্ট পাইপের দু’প্রান্তে মাটি দিয়ে বন্ধ করে রাখায় উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের মল্লিকপাড়ার বর্ষার পানি প্রবাহিত হতে পারছে না। ফলে ওই গ্রামের শতাধিক পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ পানি নিষ্কাশনের ছোট কালভার্ট পাইপের এক প্রান্তে মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে […]
Read more
02 7 ইবি গবেষকদের গবেষণাপত্র প্রত্যাহারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইবি গবেষকদের গবেষণাপত্র প্রত্যাহারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইবি প্রতিনিধি ॥ প্লেজিয়ারিজম ও বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগে বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন জার্নাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মোট ১২টি গবেষণাপত্র প্রত্যাহার (রিট্র্যাক্ট) করার ঘটনায় প্রকৃত তথ্য উদঘাটনপূর্বক সত্যাসত্য নির্ধারণের উদ্দেশ্যে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার (৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই […]
Read more
14 5 দাবা এমন একটি খেলা-যেটা কখনো একভাবে শেষ হয় না: প্রকৌশলী জাকির সরকার

দাবা এমন একটি খেলা-যেটা কখনো একভাবে শেষ হয় না: প্রকৌশলী জাকির সরকার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় শুরু হয়েছে ড. কাজী মোতাহার হোসেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশি দাবাড়ুরাও অংশ নিয়েছেন এ প্রতিযোগিতায়। গতকাল শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকায় দুই দিনব্যাপী অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, […]
Read more
15 5 ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিতে গাছ লাগানোর বিকল্প নেই: প্রকৌশলী জাকির সরকার

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিতে গাছ লাগানোর বিকল্প নেই: প্রকৌশলী জাকির সরকার

বিশেষ প্রতিনিধি ॥ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) সকালের দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া জোড়া পুকুর সংলগ্ন পল্লী বিদ্যুতের নির্মাণাধীন সাবস্টেশন প্রাঙ্গণে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী […]
Read more
1 23 24 25 26 27 1,098

সর্বাধিক পঠিত