কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবি গ্রেফতার

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হক রবিকে (৬০) গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। গতকাল শনিবার (৮ আগস্ট) ভোর রাতে উপজেলার সদরপুর ইউনিয়নে তার নিজ বাসভবনের পাশে একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিউল হক রবি মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দীর্ঘদিন যাবৎ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার একটি মামলায় রবিউল হক রবিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags :

আব্দুল্লাহ আল মামুন । মিরপুর প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

https://kushtia.glive24.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর