কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে ৫ জন জখম

কুমারখালী প্রতিনিধি \\ কুষ্টিয়া কুমারখালী সদকী ইউনিয়নে জমি  ও টাকা সংক্রান্ত  বিরোধের জেরে  সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ জন রক্তাক্ত জখম অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ ) সকাল ১১ টার দিকে সদকী ইউনিয়নের দিঘির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  আহতরা হলেন  মোঃ আকুল শেখ (৫০) সুমন শেখ (২৫) সাহিদা খাতুন (৪৫) সুমি খাতুন (৪৫) সজন শেখ। জানা যায়, মৃত নছের উদ্দিন এর ছেলে মোঃ মহিদুল ইসলাম (৩৫) রবিউল ইসলাম, রুবেল সহ আরো অনেকেই। গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১ টার দিকে পাওনা টাকা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে আকুল শেখের ও তার পরিবারের সদস্যদের উপর হামলা করে রক্তাক্ত জখম করে। আকুল শেখ বলেন, জমি ও টাকা সংক্রান্ত জেরে আমার ভাই  পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে।  তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে সবাইকে রক্তাক্ত আহত করে। এই বিষয়ে কুমারখালী থানার একটি লিখিত এজাহার দেওয়া হয়েছে। আমরা এই ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে  যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। বট অফিসার এস , আই দেবাকর বলেন, ঘটনা স্থান পরিদর্শন করা হয়েছে। ভাই সঙ্গে ভাইয়ের বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর