কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ে তোলা আমাদের অঙ্গিকার: কাজল মাজমাদার

বিশেষ প্রতিনিধি ॥ ‘মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া হরিশংকরপুর ৭নং ওয়ার্ড দোলনচাঁপা যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। গতকাল শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া হাউজিং কেলেমন মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার।

বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সদর উপজেলার সাবেক বিএনপি  নেতা শহিদুজ্জামান শিপন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লেবু ও সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক নেতা আব্দুর রশিদ।

এসময় আক্তারুজ্জামান কাজল মাজমাদার বলেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ে তোলা আমাদের অঙ্গিকার। এর জন্য খেলাধুলার বিকল্প নেই। বিগত ১৭বছর খেলাধুলা সমাজ থেকে উঠে গেছে। যার ফলে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে, যুব সমাজ মাদকে আসক্ত হয়েছে। যে পরিবারে মাদকে আসক্ত সন্তান থাকে সেই পরিবার ধ্বংস হয়ে যায়। তিনি আরো বলেন, খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম।

বিশেষ করে ফুটবল তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা চাই আমাদের এলাকার তরুণরা লেখাপড়ার পাশাপাশি এবং যুবকরা খেলাধুলায় এগিয়ে আসুক। মাঠে প্রতিযোগিতা থাকবে, তবে সেই প্রতিযোগিতা যেন সবসময় সৌহার্দ্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করে, এটাই আমাদের প্রত্যাশা। এছাড়া মেজবাউর রহমান পিন্টু বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী করার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই আমার লক্ষ্য।

অনুষ্ঠানের সভাপতি আব্দুর রাজ্জাক লেবু বলেন, ‘মাদক ছেড়ে মাঠে চল’ এই বার্তাকে ছড়িয়ে দিতে নিয়মিতভাবে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তবে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এদিকে উদ্বোধনী ম্যাচে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বনাম সোনালী ক্লাব অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক, খেলোয়াড়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে দর্শকের সমাগম ঘটে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর