বুধবার, ২৪ই জুন ২০২৬, ১০শে আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ই জুন ২০২৬, ১০শে আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ :
কুষ্টিয়ায় আ’লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৫৬ নেতাকর্মী আসামি  গড়াই তীররক্ষা বাঁধের মাটি কাটার অভিযোগ, ভাঙনের শঙ্কা দেশের মানুষ শান্তিতে থাকতে চায়: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ায় জেলা যুবদলের প্রতিবাদ মিছিল কুষ্টিয়া শহর জামায়াতের বিক্ষোভ মিছিল  ভেড়ামারায় ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান  আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে কুমারখালীতে বিএনপির প্রতিবাদ মিছিল ইবিতে ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাই শুরু, ছাঁটাই আতঙ্কে অস্থায়ী কর্মচারীরা নিয়োগ বাণিজ্যের কলঙ্ক মুছতে স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস ইবি উপাচার্যের তওবা করে জামায়াত বা এনসিপিতে যান-বিএনপিতে জায়গা নাই কুষ্টিয়ায় আ’লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৫৬ নেতাকর্মী আসামি  গড়াই তীররক্ষা বাঁধের মাটি কাটার অভিযোগ, ভাঙনের শঙ্কা দেশের মানুষ শান্তিতে থাকতে চায়: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ায় জেলা যুবদলের প্রতিবাদ মিছিল কুষ্টিয়া শহর জামায়াতের বিক্ষোভ মিছিল  ভেড়ামারায় ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান  আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে কুমারখালীতে বিএনপির প্রতিবাদ মিছিল ইবিতে ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাই শুরু, ছাঁটাই আতঙ্কে অস্থায়ী কর্মচারীরা নিয়োগ বাণিজ্যের কলঙ্ক মুছতে স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস ইবি উপাচার্যের তওবা করে জামায়াত বা এনসিপিতে যান-বিএনপিতে জায়গা নাই কুষ্টিয়ায় আ’লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৫৬ নেতাকর্মী আসামি  গড়াই তীররক্ষা বাঁধের মাটি কাটার অভিযোগ, ভাঙনের শঙ্কা দেশের মানুষ শান্তিতে থাকতে চায়: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ায় জেলা যুবদলের প্রতিবাদ মিছিল কুষ্টিয়া শহর জামায়াতের বিক্ষোভ মিছিল  ভেড়ামারায় ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান  আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে কুমারখালীতে বিএনপির প্রতিবাদ মিছিল ইবিতে ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাই শুরু, ছাঁটাই আতঙ্কে অস্থায়ী কর্মচারীরা নিয়োগ বাণিজ্যের কলঙ্ক মুছতে স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস ইবি উপাচার্যের তওবা করে জামায়াত বা এনসিপিতে যান-বিএনপিতে জায়গা নাই কুষ্টিয়ায় আ’লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৫৬ নেতাকর্মী আসামি  গড়াই তীররক্ষা বাঁধের মাটি কাটার অভিযোগ, ভাঙনের শঙ্কা দেশের মানুষ শান্তিতে থাকতে চায়: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ায় জেলা যুবদলের প্রতিবাদ মিছিল কুষ্টিয়া শহর জামায়াতের বিক্ষোভ মিছিল  ভেড়ামারায় ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান  আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে কুমারখালীতে বিএনপির প্রতিবাদ মিছিল ইবিতে ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাই শুরু, ছাঁটাই আতঙ্কে অস্থায়ী কর্মচারীরা নিয়োগ বাণিজ্যের কলঙ্ক মুছতে স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস ইবি উপাচার্যের তওবা করে জামায়াত বা এনসিপিতে যান-বিএনপিতে জায়গা নাই কুষ্টিয়ায় আ’লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৫৬ নেতাকর্মী আসামি  গড়াই তীররক্ষা বাঁধের মাটি কাটার অভিযোগ, ভাঙনের শঙ্কা দেশের মানুষ শান্তিতে থাকতে চায়: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ায় জেলা যুবদলের প্রতিবাদ মিছিল কুষ্টিয়া শহর জামায়াতের বিক্ষোভ মিছিল  ভেড়ামারায় ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান  আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে কুমারখালীতে বিএনপির প্রতিবাদ মিছিল ইবিতে ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাই শুরু, ছাঁটাই আতঙ্কে অস্থায়ী কর্মচারীরা নিয়োগ বাণিজ্যের কলঙ্ক মুছতে স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস ইবি উপাচার্যের তওবা করে জামায়াত বা এনসিপিতে যান-বিএনপিতে জায়গা নাই কুষ্টিয়ায় আ’লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৫৬ নেতাকর্মী আসামি  গড়াই তীররক্ষা বাঁধের মাটি কাটার অভিযোগ, ভাঙনের শঙ্কা দেশের মানুষ শান্তিতে থাকতে চায়: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ায় জেলা যুবদলের প্রতিবাদ মিছিল কুষ্টিয়া শহর জামায়াতের বিক্ষোভ মিছিল  ভেড়ামারায় ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান  আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে কুমারখালীতে বিএনপির প্রতিবাদ মিছিল ইবিতে ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাই শুরু, ছাঁটাই আতঙ্কে অস্থায়ী কর্মচারীরা নিয়োগ বাণিজ্যের কলঙ্ক মুছতে স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস ইবি উপাচার্যের তওবা করে জামায়াত বা এনসিপিতে যান-বিএনপিতে জায়গা নাই কুষ্টিয়ায় আ’লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৫৬ নেতাকর্মী আসামি  গড়াই তীররক্ষা বাঁধের মাটি কাটার অভিযোগ, ভাঙনের শঙ্কা দেশের মানুষ শান্তিতে থাকতে চায়: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ায় জেলা যুবদলের প্রতিবাদ মিছিল কুষ্টিয়া শহর জামায়াতের বিক্ষোভ মিছিল  ভেড়ামারায় ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান  আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে কুমারখালীতে বিএনপির প্রতিবাদ মিছিল ইবিতে ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাই শুরু, ছাঁটাই আতঙ্কে অস্থায়ী কর্মচারীরা নিয়োগ বাণিজ্যের কলঙ্ক মুছতে স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস ইবি উপাচার্যের তওবা করে জামায়াত বা এনসিপিতে যান-বিএনপিতে জায়গা নাই কুষ্টিয়ায় আ’লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৫৬ নেতাকর্মী আসামি  গড়াই তীররক্ষা বাঁধের মাটি কাটার অভিযোগ, ভাঙনের শঙ্কা দেশের মানুষ শান্তিতে থাকতে চায়: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ায় জেলা যুবদলের প্রতিবাদ মিছিল কুষ্টিয়া শহর জামায়াতের বিক্ষোভ মিছিল  ভেড়ামারায় ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান  আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে কুমারখালীতে বিএনপির প্রতিবাদ মিছিল ইবিতে ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাই শুরু, ছাঁটাই আতঙ্কে অস্থায়ী কর্মচারীরা নিয়োগ বাণিজ্যের কলঙ্ক মুছতে স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস ইবি উপাচার্যের তওবা করে জামায়াত বা এনসিপিতে যান-বিএনপিতে জায়গা নাই কুষ্টিয়ায় আ’লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৫৬ নেতাকর্মী আসামি  গড়াই তীররক্ষা বাঁধের মাটি কাটার অভিযোগ, ভাঙনের শঙ্কা দেশের মানুষ শান্তিতে থাকতে চায়: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ায় জেলা যুবদলের প্রতিবাদ মিছিল কুষ্টিয়া শহর জামায়াতের বিক্ষোভ মিছিল  ভেড়ামারায় ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান  আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে কুমারখালীতে বিএনপির প্রতিবাদ মিছিল ইবিতে ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাই শুরু, ছাঁটাই আতঙ্কে অস্থায়ী কর্মচারীরা নিয়োগ বাণিজ্যের কলঙ্ক মুছতে স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস ইবি উপাচার্যের তওবা করে জামায়াত বা এনসিপিতে যান-বিএনপিতে জায়গা নাই কুষ্টিয়ায় আ’লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৫৬ নেতাকর্মী আসামি  গড়াই তীররক্ষা বাঁধের মাটি কাটার অভিযোগ, ভাঙনের শঙ্কা দেশের মানুষ শান্তিতে থাকতে চায়: অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়ায় জেলা যুবদলের প্রতিবাদ মিছিল কুষ্টিয়া শহর জামায়াতের বিক্ষোভ মিছিল  ভেড়ামারায় ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান  আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে কুমারখালীতে বিএনপির প্রতিবাদ মিছিল ইবিতে ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাই শুরু, ছাঁটাই আতঙ্কে অস্থায়ী কর্মচারীরা নিয়োগ বাণিজ্যের কলঙ্ক মুছতে স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস ইবি উপাচার্যের তওবা করে জামায়াত বা এনসিপিতে যান-বিএনপিতে জায়গা নাই

গড়াই তীররক্ষা বাঁধের মাটি কাটার অভিযোগ, ভাঙনের শঙ্কা

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২৪ই জুন ২০২৬, ২:৪৭ এএম

গড়াই তীররক্ষা বাঁধের মাটি কাটার অভিযোগ, ভাঙনের শঙ্কা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের হাবাসপুর মৌজার সাঁওতা সীমান্তসংলগ্ন গড়াই নদীর তীররক্ষা বাঁধের পাশে সংরক্ষিত মাটি ও বালু কেটে ট্রলিযোগে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, নদীশাসন প্রকল্পের আওতায় নদীতীর সংরক্ষণের জন্য ফেলে রাখা এসব মাটি ও বালু অবৈধভাবে অপসারণ করা হলে নতুন করে নদীভাঙনের ঝুঁকি সৃষ্টি হতে পারে। এতে হুমকির মুখে পড়তে পারে নদীতীরবর্তী বসতভিটা, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ স্থানীয় অবকাঠামো। স্থানীয় সূত্রে জানা যায়, গড়াই নদীর দীর্ঘদিনের ভাঙনপ্রবণ এলাকা রক্ষায় অতীতে পানি উন্নয়ন বোর্ড নদীতীর সংরক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে।

এ প্রকল্পের অংশ হিসেবে নদীর পাড়ে বিপুল পরিমাণ মাটি ও বালু সংরক্ষণ করে রাখা হয়, যা বর্ষা মৌসুমে নদীর তীরকে শক্তিশালী রাখা এবং আকস্মিক ভাঙন প্রতিরোধে সহায়ক হিসেবে বিবেচিত হয়ে থাকে। এলাকাবাসীর অভিযোগ, গত প্রায় এক মাস ধরে সাঁওতা গ্রামের আব্দুল আজিজের ছেলে, বালু ব্যবসায়ী মো. জালাল উদ্দিন নদীতীরের সংরক্ষিত মাটি ও বালু কেটে ট্রলিযোগে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। তাদের দাবি, দিনের পর দিন এভাবে মাটি অপসারণের ফলে নদীর পাড় দুর্বল হয়ে পড়ছে এবং বর্ষাকালে নদীভাঙনের আশঙ্কা বেড়ে যাচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করতে মঙ্গলবার সরেজমিনে হাবাসপুর মৌজার সাঁওতা সীমান্তসংলগ্ন গড়াই নদীর পাড়ে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক কোদাল দিয়ে মাটি ও বালু কেটে ট্রলিতে তুলছেন। সেখানে উপস্থিত শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা জানান, বালু ব্যবসায়ী মো. জালাল উদ্দিনের নির্দেশেই তারা কাজ করছেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. জালাল উদ্দিনের বক্তব্য জানতে চাইলে তিনি দাবি করেন, পানি উন্নয়ন বোর্ড তাদের জমির পাশে বালু ও মাটি ফেলে রেখেছিল। সেগুলো সরিয়ে নেওয়ার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন এবং অনুমোদনও পেয়েছেন। তবে এ দাবির পক্ষে তিনি কোনো লিখিত অনুমতিপত্র বা সরকারি কাগজপত্র দেখাতে পারেননি। পরে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ধরনের কোনো আবেদন পাওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এ বিষয়ে আমার দপ্তরে কোনো আবেদন জমা পড়েনি। বিষয়টি সম্পর্কে আমি অবগতও নই।

পরবর্তীতে পুনরায় মাটি ও বালু কাটার বৈধতা সম্পর্কে প্রশ্ন করা হলে জালাল উদ্দিন তার আগের বক্তব্য থেকে সরে এসে দাবি করেন, তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আবেদন করেছিলেন। তবে সেখানেও তিনি কোনো অনুমোদনের কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, আমার কাছে এ সংক্রান্ত কোনো আবেদন আসেনি। বিষয়টি মূলত পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট। যদি কেউ মিথ্যা তথ্য ব্যবহার করে অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন করে থাকে, তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, বর্ষা মৌসুমের প্রাক্কালে নদীতীরের সংরক্ষিত মাটি ও বালু অপসারণ অব্যাহত থাকলে ভবিষ্যতে ওই এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করতে পারে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে শতাধিক পরিবার, কৃষিজমি এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থা।

তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে অবৈধ মাটি-বালু উত্তোলন বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে, নদীশাসন প্রকল্পের অংশ হিসেবে সংরক্ষিত মাটি বা বালু যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অপসারণ করা হলে নদীর তীররক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং দীর্ঘমেয়াদে পরিবেশগত ক্ষতির ঝুঁকি তৈরি হয়। সাম্প্রতিক বছরগুলোতে গড়াই নদীর তীর দখল, অবৈধ বালু উত্তোলন এবং নদীসংলগ্ন এলাকায় অনিয়ম নিয়ে বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট দপ্তর দ্রুত তদন্ত শুরু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী। প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান বলেন, বর্তমানে গড়াই নদী থেকে বালু বা মাটি উত্তোলনের জন্য কোনো ধরনের অনুমোদন দেওয়া হয়নি। যারা এসব কার্যক্রম পরিচালনা করছে, তারা সম্পূর্ণ অবৈধভাবে তা করছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.