রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় জেলা মাসিক রাজস্ব সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সরকারি পাওনা যথাসময়ে আদায় এবং অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
গতকাল রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান। সভায় জেলা প্রশাসক বলেন, “সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।” এজন্য সরকারি পাওনা যথাসময়ে আদায়, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সভায় আরও বলা হয়, রাজস্ব আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
সরকারি সম্পত্তির অবৈধ দখল, অনিয়ম ও রাজস্ব ফাঁকির মতো বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সরকারি পাওনা আদায়ে নিয়মিত তদারকি ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। স
ভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল ওয়াদুদ, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিরুল আরাফাত, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ বিন মনসুর, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু এবং দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুপ্ত।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আসলাম হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল লতিফ সেখ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মামুন হোসেন মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোহাম্মদ ইউনুছ আলী, গণপূর্ত বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান হোসেন জাহির,
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম আলী, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, জেল সুপার মোহাম্মদ শরিফুল আলম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ হেলাল উজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান রিফাতসহ বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি পাওনা যথাসময়ে আদায় করতে হবে। সরকারি সম্পত্তির অবৈধ দখল ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা সম্ভব। তারা আরও বলেন, জেলা প্রশাসনের নেতৃত্বে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও অংশীজনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকলে কুষ্টিয়ায় রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।









