কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

মিরপুর প্রতিনিধি ॥ কামিরহাট মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন ফুলুবাড়িয়া ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৫ সালে এলাকার শিক্ষানুরাগী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। গতকাল সোমবার (২৪ আগষ্ট) দুপুরে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী। শিক্ষার্থীদের মাঝে জার্সি, ফুটবল ও ট্রাউজার  বিতরণ করেন তিনি।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক রেহেনা ইয়াসমিন, ইব্রাহিম খলিল, ইসতিয়াক আহমেদ, আসাদুজ্জামান রানা, সহকারী শিক্ষক আব্দুল আলিম, মনজুয়ারা খাতুন, নাজমুল ইসলাম, হাদিউল ইসলাম প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণ করায় আমি বিদ্যালয়ের সাবেক সভাপতিকে ধন্যবাদ জানাই এবং শিক্ষার্থীদেরকে এই সহযোগিতা ক্রীড়া চর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক মারফত আফ্রিদী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বিদ্যালয়ের ক্রীড়া ঐতিহ্য ধরে রাখতে এবং শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতেই আমার এই উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে বিদ্যালয়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়া সামগ্রী পেয়ে স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলায় আরও উৎসাহিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Tags :

আব্দুল্লাহ আল মামুন । মিরপুর প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

https://kushtia.glive24.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর