কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

মিরপুর প্রতিনিধি ॥ মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিবুল হক (৩৫) নামে এক পাখি ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ভ্যানচালক মজিবুল হক সদরপুর গ্রামের সামসুদ্দিনের ছেলে। নিহত মজিবুল হক সদরপুর গ্রামের সামসুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন পাখিভ্যানচালক ছিলেন এবং পরিবার-পরিজনের জীবিকা নির্বাহের জন্য দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে আসছিলেন। মজিবুল হকের ভাই মৃদুল হক জানান, সন্ধ্যায় বাড়িতে মজিবুল হক পাখি ভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যায়।

তাৎক্ষণিক মজিবুলকে তার স্ত্রী মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা বলেন, “এ মুহূর্তে বিষয়টি সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছি না। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরে আপনাকে বিস্তারিত জানাতে পারব। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালক মজিবুল হক (৩৫)-এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর