কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লালন সাঁইয়ের তিরোধান দিবস ঘিরে নিরাপত্তা জোরদার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদ্যাপন উপলক্ষে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান।

 

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল তিনটায় ছেঁউড়িয়ার লালন একাডেমিতে জেলা আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

 

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, দিবসটি উপলক্ষে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে দেশ-বিদেশের বিপুলসংখ্যক ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীর সমাগম হবে। আয়োজন সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

 

তিনি জানান, অনুষ্ঠানস্থল ও আশপাশে পর্যাপ্ত পুলিশ, এসআরবি ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সভায় যাতায়াত, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা, পার্কিং ও অগ্নিনির্বাপণব্যবস্থা নিয়েও আলোচনা হয়।

 

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও লালন একাডেমির নেতারা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর