খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই এপ্রিল ২০২৬, ১:১০ এএম

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বাংলা নববর্ষ উপলক্ষে পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত আমরা নতুন শিক্ষা নিকেতন’র উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ এপ্রিল) বসন্তের পড়ন্ত বিকেলে মিরপুর পৌরসভার মুক্তিযোদ্ধা পার্কে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ব্যতিক্রমধর্মী এ আয়োজনে পার্কে আগত বিভিন্ন শ্রেণী পেশার উৎসুক মানুষের ভিড় জমে।
কৌতূহলী লোকজন এবং অভিভাবকদের সমন্বয়ে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। এ সময়ে আমরা নতুন শিক্ষা নিকেতন’র প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক বাবলু রঞ্জন বিশ্বাস বলেন, দুই যুগের অধিক সময়ের প্রতিষ্ঠিত আমরা নতুন শিক্ষা নিকেতন বরাবরই ভিন্নধারার অনুষ্ঠান করে থাকে, তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। ভবিষ্যতের এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা পেলে এই চিত্রাংকন প্রতিযোগিতার অনুষ্ঠানটি আরো বড় পরিসরে এবং
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে করার পরিকল্পনা রয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, স্টার নিউজ ও বাংলা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি কুদরতে খোদা সবুজ, দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি খন্দকার নাঈম, সাংবাদিক আনোয়ার নিশি প্রমুখ। পরবর্তীতে ক্ষুদে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য