কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ছাতিয়ান বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

মিরপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে এবং ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর দিকনির্দেশনায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ অনুষ্ঠিত এই সাংগঠনিক আলোচনা সভায় মূল বিষয় ছিল দলকে তৃণমূল পর্যায়ে আগামী দিনে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করা। একই সাথে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে স্পষ্টভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আসন্ন নির্বাচনে দল থেকে যাকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে, দলের সকল স্তরের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে তার বিজয়ের লক্ষ্যেই একযোগে কাজ করবেন।

 

ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি মো: লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত নেতা হিসেবে উপস্থিত ছিলেন—ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আছের আলী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: আবুল হাশেম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বাদশা মন্ডল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মাশিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: দুলাল মেম্বার।

 

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সাংগঠনিক মতবিনিময় করেন—৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডা: শাফায়াত হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আরব আলী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: মাইনুদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সাদ আহমেদ।

 

দলকে তৃণমূল থেকে ঢেলে সাজাতে এবং যুব ও স্বেচ্ছাসেবক শক্তিকে ঐক্যবদ্ধ করতে উপস্থিত ছিলেন যুবদল নেতা মো: রিগান আলী (সভাপতি, যুবদল), মো: মাজহারুল ইসলাম, মো: রাসেল আহমেদ এবং স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান ও ওবায়দুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

 

সভাশেষে দেশ, জাতি এবং দলের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর