কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

নিজ সংবাদ ॥ গতকাল বুধবার (২৬ জুন) কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ নেওয়ার অভিযোগ আসে দুদকে।

অভিযোগের পর বুধবার সেখানে অভিযান চালানো হয়।

দুদক সদস্যরা গ্রাহক হয়ে ওই অফিসের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

একইসঙ্গে সেবাপ্রার্থীদের কাছ থেকে তথ্য নেন। অভিযানের সময় সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যদের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেবাপ্রার্থীরা যেন কোনও ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হয়। স্থানীয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে সেবার মানোন্নয়ন ও গ্রাহক ভোগান্তি কমানোর জন্য উদ্যোগ গ্রহণ এবং পাসপোর্ট অফিসের আশেপাশে অবস্থিত কম্পিউটার দোকান কেন্দ্রিক গড়ে ওঠা দালালচক্র নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির পরামর্শও দেন দুদকের সদস্যরা।

অভিযানের বিষয়ে কোন কথা না বললেও এ বিষয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর