বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ উপলক্ষে ভক্তবৃন্দ ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল চারটায় থেকে রাত আটায় পর্যন্ত মন্দির প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হবে। এতে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করবেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। ডা. অনন্যা কর্মকার—প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। ডা. ফয়সাল আহমেদ—মেডিসিন ও চর্ম-যৌনরোগ চিকিৎসক। ডা. মোহাম্মদ সজীবুল হক—মেডিসিন চিকিৎসক। অনুষ্ঠানটির তত্ত্বাবধানেঃ ডা. পি. কে. সাহা বলেন, আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো প্রান্তিক ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের পাশাপাশি মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা হবে।
তিনি বলেন, রোগ হলে তবেই শুধু চিকিৎসকের কাছে যাওয়া যথেষ্ট নয়। বরং রোগ হওয়ার আগেই যদি আমরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে অনেক জটিল ও দুরারোগ্য রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। সচেতনতাই সুস্থ জীবনের সবচেয়ে বড় উপায়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে করেন, ডা. পি. কে. সাহা, এমবিবিএস (ঢাকা), এমআরসিপিসিএইচ (ক্লিনিক্যাল), সদস্য সচিব, জেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট।









