কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর নওদা খাঁড়ারা গ্রামে বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাঁড়ারা গ্রামে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নওদা খাঁড়ারা গ্রামবাসীর আয়োজনে এই আনন্দঘন ও জমজমাট লাঠিখেলা অনুষ্ঠিত হয়। গ্রামীণ এই ঐতিহ্য দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক ভিড় জমান।

বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মাহবুব আলম খোকনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, এনামুল হক মেম্বার, ভেড়ামারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ জামাল মল্লিক, সাধারণ সম্পাদক মাহবুব আলম হারছেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনা বিশ্বাস, সহ-সভাপতি আসাদুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সি, তৌহিদুল ইসলাম রতন, প্রচার সম্পাদক ইসলাম মন্ডল, দপ্তর সম্পাদক আবু হাসনাত মাহাবুল মেম্বার,

বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি সবের মন্ডল, সেক্রেটারি সোহাগ রানা এবং আমিরুল ইসলাম দরবার প্রমূখ। লাঠিখেলায় বিভিন্ন দল ও খেলোয়াড়েরা তাদের নান্দনিক ও কসরতপূর্ণ লাঠিখেলার প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শকদের মাঝে দারুণ উদ্দীপনা সৃষ্টি করে। বক্তারা বলেন, বাংলার এই প্রাচীন ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। এই ধরনের আয়োজন আমাদের নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর