কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমবাড়ীয়ায় জামায়াতের লিফলেট বিতরণ ও আলোচনা সভা

আজাদ সানি ॥ আগামী ৩১ অক্টোবর কুষ্টিয়া জেলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ সফল করার লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও হালসা বাজারে লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

 

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এবং হালসা বাজারে ব্যবসায়ী ও পথচলতি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

 

পরে বিকেলে হালসা বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় আমবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুর রব মিঞা (আরিফ) বলেন, “আগামী ৩১ অক্টোবর কুষ্টিয়া জেলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ সফল করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, জনস্বার্থের দাবি তুলে ধরা এবং অধিকার আদায়ের গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরি।”

 

এ সময় উপস্থিত ছিলেন আমবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম, সহকারী সেক্রেটারি ও ব্যবসায়ী নূর ইসলাম, জামায়াত নেতা মঞ্জুর রহমান, হুরমত আলী শান্তসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর