কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কাজী মোতাহার হোসেন স্মৃতি ফুটবল প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি ॥ কাজী মোতাহার হোসেনের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কাজী মোতাহার হোসেন স্মৃতিতে, গতকাল শনিবার (১০ অক্টোবর) বিকেলে যদুবয়রা ইউনিয়ন অন্তর্গত চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া কুমারখালী চৌরঙ্গী লক্ষীপুর কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন ফুটবল প্রতিযোগীতার আয়োজন করেন। উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলার শৈলকূপা ফুটবল টিম ও কুমারখালী উপজেলার শিলাইদহ ফুটবল টিম অংশ নেয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি এবং জেলা ছাত্রদলের সদস্যসচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত প্রমূখ। 

 

এতে কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম মহনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিকু।

 

এসময় জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। কাজী মোতাহার হোসেনের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ ফুটবল প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে। 

 

জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন বলেন, “খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলে নতুন প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পাবে।

 

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

 

কাজী মোতাহার হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর