খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার ৬১টি পূজা মণ্ডপের পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে খোকসা কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে এই অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সময় উপজেলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মন্দির ও পূজা মন্ডবের জন্য এ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। খোকসা পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন উপজেলার দুর্গা মন্দির ও পূজা মন্ডবের সভাপতি-সম্পদকরে হাতে আর্থিক অনুদানের চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি কল্লোল সরকার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা সহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের পরিচালনা কমিটির বক্তব্য রাখেন।
এসময় বক্তারা হিন্দু মুসলিম সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রত্যাশার কথা বলেন।









