কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় জাল নোট প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

খোকসা প্রতিনিধি \\ খোকসায় বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উদ্যোগে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে। খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক কুষ্টিয়া জেলা অফিস মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী ব্রাঞ্চের যুগ্ন পরিচালক মোহাম্মদ মোতাহার হোসেন, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী ব্রাঞ্চের সহকারী পরিচালক মোঃ শাহীনুর ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম এবং খোকসা থানা ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) আব্দুল গফুর।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর