ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৭
নিজ সংবাদ ॥ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচটি ধাপে ২০২৭ সালে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ: ২১ জানুয়ারি, ২০২৭ ইং তারিখে প্রায় ১,০৫০টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। এছাড়াও এবছরের ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ, ২৭ মে পঞ্চম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ৩১ অক্টোবর কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি মো. ইসমাইল হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদক হাজী মো. জাহিদুল ইসলাম বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বিএনপির সমর্থনপ্রত্যাশীদের লিখিত আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেয় উপজেলা বিএনপি। নির্দেশনা মোতাবেক ৭ নভেম্বর ছিলো আবেদন পত্র জমা দানের শেষ তারিখ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. জাহিদুল ইসলাম বিপ্লবের দেওয়া তথ্য মোতাবেক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বিএনপির মোট ৭৬ জন দলীয় নেতাকর্মী তাদের আবেদন পত্র জমা দিয়েছেন। যা দলীয়ভাবে যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই শেষেই বলা যাবে দল কাকে নির্বাচনের অনুমতি প্রদান করবে।
কুষ্টিয়ার ১৩টি ইউনিয়নের মধ্যে হাটশ হরিপুর ইউনিয়ন থেকে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আবেদন করেছেন। আবেদনকারীরা হলেন, আবু হেনা মোস্তফাজামান আরিফ, শাহিনুর রহমান রিটু, হাফিজুল ইসলাম, সেলিম উদ্দিন, আমিরুল ইসলাম অন্টু এবং আশরাফুল ইসলাম শিপন।
বটতৈল ইউনিয়ন থেকে ৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আবেদন করেছেন। আবেদনকারীরা হলেন, আনিসুর রহমান, আহসান হাজী, ইফতিয়ার হোসেন, সাইফুল ইসলাম সজল, মনজুর রহমান, গোলাম মোস্তফা, আশরাফ হোসেন নয়ন, আব্দুল আউয়াল বাদশা এবং সাইদুল ইসলাম।
আলামপুর ইউনিয়ন থেকে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আবেদন করেছেন। আবেদনকারীরা হলেন, হাসান মাহমুদ খাঁন সজল, আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম এবং মাহবুব আলম।
জিয়ারখি ইউনিয়ন থেকে ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আবেদন করেছেন। আবেদনকারীরা হলেন, সোহেল সামাদ রিপন, সোহাগ মোল্লা, আবুবক্কর সিদ্দিক, নজরুল ইসলাম, রবিউল ইমলাম, বদরুল আলম, মাহামুদুর হাসান সেক্সপিয়ার এবং আসলাম উদ্দিন।
আইলচারা ইউনিয়ন থেকে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আবেদন করেছেন। আবেদনকারীরা হলেন, ডাঃ আব্দুল করিম, আসাদুজ্জামান মিলন, আব্দুল ওহাব, জিহাদুজ্জামান জিকু এবং শহিদুল ইসলাম।
পাটিকাবাড়ী ইউনিয়ন থেকে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আবেদন করেছেন। আবেদনকারীরা হলেন, মোঃ হেলাল উদ্দিন, আবু দাউদ এবং মতিউর রহমান লিটন।
ঝাউদিয়া ইউনিয়ন থেকে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আবেদন করেছেন। আবেদনকারীরা হলেন, মোঃ আমিরুল ইসলাম, জাহিদ হাসান, এস এম তুষার, মোস্তাফিজুর রহমান বাবু, গোলাম কিবরিয়া এবং ডাঃ সাদ আহমেদ।
উজানগ্রাম ইউনিয়ন থেকে ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আবেদন করেছেন। আবেদনকারীরা হলেন, হাবিবুর রহমান হাবু, হুমায়ন কবির কাল্টু, সাধু বিপ্লব হোসেন, সুজুনুর রহমান, সাইফুল ইসলাম ভূট্টো, বোরহান উদ্দিন সাধু এবং নাজনিন ইসলাম সনি।
আব্দালপুর ইউনিয়ন থেকে ১০ জন আবেদন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য করেছেন। আবেদনকারীরা হলেন, তবিবুর রহমান তপু, মিলন খাঁন, অধ্যক্ষ মহসিন আলী, আলমগীর হোসেন, মামুন-অর রশিদ, মনিরুল ইসলাম, এমদাদুল হক, মনজের আলী, ংসাইদুল ইসলাম এবং লিয়াকত আলী বিশ্বাস ।
হরিনারায়নপুর ইউনিয়ন থেকে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আবেদন করেছেন। আবেদনকারীরা হলেন, এস. এম গোলাম রশিদ, নূর নবী, সোহেল রানা, ফজলুর রহমান স্বাধীন এবং মিজানুর রহমান।
মনোহরদিয়া ইউনিয়ন থেকে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আবেদন করেছেন। আবেদনকারীরা হলেন, সোনা উল্লাহ, মোঃ হায়াত আলী, আশরাফুল ইসলাম টিক্কা, কামরুজ্জামান কামরুল, হাবিবুর রহমান এবং আব্দুর রাজ্জাক।
গোস্বামী দূর্গাপুর থেকে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আবেদন করেছেন। আবেদনকারীরা হলেন, নুর উদ্দিন, আলফাজ উদ্দিন, আনিসুর রহমান এবং ইউনুস আলী।
কাঞ্চনপুর ইউনিয়ন গোস্বামী দূর্গাপুর থেকে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আবেদন করেছেন। আবেদনকারীরা হলেন, জিয়াউর রহমান, জালাল উদ্দিন, আনোয়ার হোসেন সাইদুল, আমিরুল ইসলাম এবং রশিদুল ইসলাম।
সর্বশেষ ভোটার তালিকা থেকে প্রাপ্ত তথ্যমতে কুষ্টিয়া সদর উপজেলার ১৩টি ইউনিয়নে সর্বমোট ২ লাখ ৬২ হাজার ৯শত ৮ জন ভোটার রয়েছে। যার মধ্যে ১ লাখ ৩৬ হাজার ২ শত ৩৪ জন পুরুষ, ১ লাখ ২৬ হাজার ৬ শত ৭১ জন এবং ৩ জন হিজরা ভোট রয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. জাহিদুল ইসলাম বিপ্লব জানান, আবাদেনকারী অতীতের কর্মকান্ডকে মাথায় রেখে এবং দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ত্যাগি ও নির্যাতিতদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাইব্রিড নেতাদের দলীয় মনোনয়ন দেওয়া হবে না। আমরা আশা করি কুষ্টিয়া সদরের ১৩টি ইউনিয়নে দলীয় নির্বাচিত প্রার্থীদের জন্য দলীয় নেতা কর্মিরা কাজ করবেন এবং তারা জয়লাভ করবে।
দলীয় প্রার্থী নির্বাচনের বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ বলেন, আমরা প্রার্থী নির্বাচনের প্রাথমিক পর্যায়ে রয়েছি। দলীয় নির্দেশনা মোতাবেক প্রার্থী নির্বাচিত করা হবে। কেউ কোন প্রকার অনিয়ম বা দূর্ণীতি আশ্রয় নিলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।








