কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পুলিশ কন্সটেবল রাশিবুল সোহেল ক্লোজ

ক্যাম্পে ডেকে মহিলাকে ধর্ষণ চেষ্টা!

 

 

বিশেষ প্রতিনিধি ॥ পুলিশ ফাঁড়ির মধ্যে অসহায় মহিলাকে ডেকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ কন্সটেবল রাশিবুল সোহেলকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি  নিশ্চিত করেছেন জেলা পুলিশ লাইনে কর্মরত পুলিশ উপ-পরিদর্শক আবু হেনা মিলন।

 

ভুক্তভোগী জানান, আনুমানিক প্রায় এক মাস আগে সে তার ১৮/২০ বছরের ছেলে জিসানকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালের ১নং অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করে। এরপর হাসপাতালে চুরির ঘটনা ঘটলে হাসপাতালে দায়িত্বরত পুলিশ কন্সটেবল সোহেল ঐ মহিলাকে দায়ি করে এবং তাকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়। এই ঘটনার পর থেকে পুলিশ কন্সটেবল সোহেল গত এক মাস যাবৎ ভুক্তভোগী ঐ মহিলাকে ফোন করে এবং তাকে তার সাথে দেখা করতে বলে। দেখা না করলে সমস্যা হবে বলে ভয়ভীতি দেখালে ঐ মহিলা বাধ্য হয়ে পুলিশ কন্সটেবল সোহেল এর সাথে দুইবার দেখা করে। সর্বশেষ গত সোমবার (৯ নভেম্বর) ঐ মহিলা পুলিশ কন্সটেবল সোহেল এর সাথে দেখা করে।

 

ভুক্তভোগী ঐ মহিলার ভাষ্যমতে, কুষ্টিয়া সদর হাসপাতালে অবস্থিত পুলিশ ফাঁড়ির ভিতরে পুলিশ কন্সটেবল সোহেল জোরপূর্বক তার সাথে শারিরীক সম্পর্কের চেষ্টা করে।

 

এই বিষয়ে জানতে পুলিশ কন্সটেবল রাশিবুল সোহেল মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

 

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী ঐ মহিলা একজন স্বামী পরিত্যক্ত এবং দুই সন্তানের জননী। দুই সন্তানের মধ্যে একজন আবার শারিরীক প্রতিবন্ধী। জীবণ ও জীবিকার তাগিদে অন্যের বাড়ীতে কাজ করেন। সেখান থেকে যা রোজগার হয় তা দিয়েই কোনমতে দুইবেলা খেয়ে পরে জীবন নির্বাহ করেন তিনি।

 

গতকাল বুধবার (১১ নভেম্বর) রাত দশটায় এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, এই মাত্র ভুক্তভোগী মহিলা থানায় এসেছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর