কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস পালন

আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস, এক এগারোর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার, ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে গ্রেফতার করেছিল। সেদিন সেই পাকিস্তানের প্রেতাত্মা জামাত বিএনপিরা মনে করেছিলো আওয়ামী লীগ শেষ হয়ে যাবে কিন্তু না আওয়ামী এতো ছোট দল না, সেদিন সারা বাংলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল, আন্দোলনের মুখে এগারো মাসের মাথায় জননেত্রী শেখ হাসিনা কে মুক্তি দিতে তারা বাধ্য হয়৷ পরবর্তীতে জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসেন এবং জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস পালন

জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস পালন
জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস পালন

আর তখন থেকেই দেশে ব্যাপক হারে উন্নয়ন শুরু হয়, বিগত দিনে আওয়ামী সরকার দেশে যে উন্নয়ন করেছে তার বিন্দু পরিমাণ উন্নয়ন ও সেই জামাত-বিএনপির সরকার করতে পারে নাই, তাই বর্তমান সরকারের উন্নয়নের জন্যই আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিবে জনগণ।

রবিবার কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান। এসময় তিনি আরো বলেন বর্তমান সরকার দেশের হাজার হাজার উন্নয়ন করেছে আপনারা সবাই সাধারণ জনগণের মাঝে এই উন্নয়নের চিত্র তুলে ধরেন, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের মধ্যে কিছুটা মনোমালিন্য থাকলেও আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে।

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন আজ আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস, সেনা সমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করা হয় আমাদের নেত্রী শেখ হাসিনাকে। তাকে প্রায় ১১ মাস রাখা হয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে।

তৎকালীন সময়ে জননেত্রী শেখ হাসিনার অবর্তমানে শত প্রতিকূলতার মধ্য দিয়েও দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করে গেছেন, সেই থেকে আমাদের শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, স্থানীয়ভাবে আওয়ামী লীগের মধ্যে হয়তো কিছুটা মতানৈক্য থাকতে পারে তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর, সহ-সভাপতি অ্যাড. অনুপ কুমার নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক, দপ্তর সম্পাদক আলহাজ্ব তরিকুল ইসলাম মানিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর শওকত আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান মোমিজ, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক হাসানুল আসকার হাসু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এড শিলা রানী বসু।

সদস্য হাবিবুর রহমান পুলক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মাছুম, সাধারণ সম্পাদক রেজাউল হক, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা পৌরসভার মেয়র বাবলু আখতার, কুমারখালি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মান্নান খান, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শরীফ উদ্দিন রিমন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ।

Glive24.com Logo 252x68 px White জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস পালন

উল্লেখ্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেনা সমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করা হয়, আর তখন থেকেই দিনটাকে প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর