খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় গণেশপুর বর্ণালী যুব সংঘের আয়োজনে চায়না বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে গণেশপুর ফুটবল মাঠে ফাইনাল খেলায় অংশ নেয় পান্টি আশা স্পোর্টিং ক্লাব ও কাতলাগাড়ি স্পোর্টিং ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিপন হোসেন।
উক্ত খেলায় পান্টি আশা স্পোর্টিং ক্লাবকে তিন এক গোলের ব্যবধানে পরাজিত করে কাতলাগাড়ি স্পোর্টিং ক্লাব বিজয় লাভ করেন।
এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তয়োব আলী সরকার, খোকসা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর জামান আরজু, ওসমানপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম ও খোকসা থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রোকনুজ্জামান রোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমানপুর ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মন্টু।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও খেলাধুলায় উৎসাহিত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের বড় বড় টুর্নামেন্টে আয়োজন করা হবে বলেও জানান তারা।









