কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ্ আল নোমান (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকাল ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, এতে সড়ক পিচ্ছিল ছিল। বিকেলের দিকে চড়াইকোল রেলগেট এলাকায় দ্রুত গতির ট্রাককে ওভারটেক করতে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নোমান নামে একজন নিহত হন। পুলিশ ও স্থানীয়রা জানান, নোমান কুষ্টিয়া থেকে কুমারখালীর দিকে ফিরছিলেন। নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিতে মোটরসাইকেল নিয়ে পড়ে যান।

এতে তিনি ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এসে লাশুটি উদ্ধার করে কুমারখালী হাসপাতালে রাখা হয়েছে। কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, নোমান নামে একজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর