কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তার অভিযোগ, দুজনের কারাদন্ড

ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুরে অবৈধভাবে মাটি উত্তোলনে সহায়তার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন।

‎

‎গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মোঃ আশিকুর রহমান (৩২) ও মোঃ নাহিদ ইসলাম (২৩)।

‎

‎জানা গেছে, বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের নিকটবর্তী সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনে সহায়তার অভিযোগে তাঁদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

‎

‎পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর