বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে অসহায়দের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৪ মে) দুপুর ২টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে, অসহায় দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা ও শিক্ষার জন্য এবং বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এসময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্যও।
কুষ্টিয়া জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় চেষ্টা করা হচ্ছে যেন অসহায় মানুষ তাদের প্রয়োজনীয় সহায়তা পায় এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। এই আর্থিক সহায়তা হয়তো সাময়িক স্বস্তি দেবে, তবে আমাদের লক্ষ্য হলো তাদের আত্মবিশ্বাস ও জীবনের সংগ্রামে নতুন শক্তি যোগানো। তিনি উল্লেখ্য করে আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলেছেন।
দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করছেন। তাঁর নির্দেশনা ও অনুপ্রেরণায় আজকের এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। জনগণের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
