কুমারখালী প্রতিনিধি ॥ বেকারত্ব নিরোসন এবং উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহৃিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক প্রচারণামূলক কর্মশালা ও উদ্যোগ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের সহযোগীতায় গতকাল বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মসূচির আয়োজন করে উপজেলায় কার্যরত সকল ব্যাংক।
উপজেলা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মাসুদ করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাকের প্রতিনিধি (এডি) পারভেজ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন, কুমারখালী ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আবুল বাশার সহ অনেকেই।
এ সময় উপজেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তা – কর্মচারীসহ প্রান্তিক পর্যায়ের অন্তত শতাধিক উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, দেশের বেকারত্ব নিরোসন, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকার উদ্যোমী ও তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণদানের ব্যবস্থা করেছেন। ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে নিজের ও অন্যের কর্মসংস্থানের পাশাপাশি এগিয়ে যাবে বাংলাদেশ।









