কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে কর্মহীন শত শত শ্রমিদের মানববন্ধন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধ নাসির ফ্যাক্টরি চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১ জুন) বেলা ১১ টায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাসির বিড়ি, নাসির টোব্যাকো ও নাসির লিফ টোব্যাকোর শত শত কর্মহীন বেকার শ্রমিক-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, মিলি আক্তার, কুলসুম খাতুন সহ অনেকে। এসময় তারা কান্নাজড়িত কন্ঠে বন্ধ ফ্যাক্টরি দ্রুত চালু করার দাবি জানান। উল্লেখ্য, নাসির গ্রুপ অব ইন্ডস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও মালিক নাসির উদ্দিন বিশ্বাস মারা যাওয়ায় তাঁর দুই স্ত্রী ও সন্তানদের দ্বন্দ্বের জেরে নাসির বিড়ি, নাসির টোব্যাকো ও নাসির লিফ টোব্যাকো ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়। এরফলে কর্মহীন হয়ে পড়ে প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারী । এদিকে দীর্ঘ ৫ মাস ধরে ফ্যাক্টরি বন্ধ থাকায় কর্মহীন ও বেকার শ্রমিক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে। আগামী ঈদে ছেলে সন্তানদের মুখে কি তুলে দিবে তা নিয়েও রয়েছে চরম অনিশ্চয়তা।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর