কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদরের হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলাধীন দুটি ইউনিয়ন হরিনারায়ণপুর ও আব্দালপুরের শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (২ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মোঃ আব্দুল হাই সিদ্দিকী। হরিনারায়ণপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: একরামুল হক, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সম্পাদক আবু বকর সিদ্দিকী ও ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ। এছাড়া অন্যদের মধ্যে প্রফেসর সিরাজুল ইসলাম, ইবির কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ সোহরাব উদ্দিন শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর