কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র সহ যুবককে আটক করেছেন দৌলতপুর থানা পুলিশ।
শুক্রবার রাত ৮.৫১ মিনিটের দিকে ভাগযোত মাছ বাজারের জৈনক জাহিদের দোকানের সামনে পাকা রাস্তার উপরে পুলিশ তল্লাশি চালিয়ে যুবকের কোমর থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।
আটককৃত যুবক পাকুড়িয়া মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে সৈকত মোল্লা (২৭)।
দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এস আই সৈকত,এ এস আই মাজেদ, কনস্টেবল হাবিব ও কনস্টেবল আজম এই সফল অভিযানটি পরিচালনা করে অস্ত্র,গুলি ও ম্যাগজিন উদ্ধার করেন।এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে সৈকত নামের ওই যুবকের কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাজিন উদ্ধার করা হয়,সৈকত বর্তমান পুলিশি হেফাজতে রয়েছে ।অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।









