কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

দৌলতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দৌলতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
দৌলতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বৃহস্পতিবার সকাল ১০টায় দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুনের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন; বক্তব্য রাখেন দৌলতপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরদার মো. আবু সালেক ও মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ফজলুর রহমান।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কামাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

অপরদিকে দৌলতপুর কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমনের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. আব্দুস সালামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও বৃষ্টি বিঘ্নিত দিনেও দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর