কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শব্দদূষণে জরিমানা, কুষ্টিয়ায় জব্দ ৫ হাইড্রোলিক হর্ন

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি মামলা দায়েরের পাশাপাশি ৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

 

গতকাল রোববার (৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আকতার ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন।

 

জানা গেছে, পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলা করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

 

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের পরিদর্শক নাসরিন সুলতানা। এ সময় দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

 

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর