খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২ই জুলাই ২০২৬, ২:১৯ এএম

বিশেষ প্রতিনিধি ॥ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুষ্টিয়া জেলা কারাগারের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে জেলা কারাগার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। ১০০টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করেছেন কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম এবং জেলা কারাগারের জেলার শিল্পী আক্তার। কর্মসূচিতে কুষ্টিয়া জেলা কারাগারের কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন।
এ সময় জেল সুপার বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার লক্ষে আমাদের এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। সবুজে ঘেরা পরিবেশ, সুস্থ থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ। তিনি আরো বলেন, পরিবেশ সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে প্রত্যেকেরই বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করা প্রয়োজন। সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা কারাগারে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য